Logo

ধনবাড়ীতে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
ধনবাড়ী, টাঙ্গাইল
৪ জানুয়ারি, ২০২৬, ২০:৩৮
ধনবাড়ীতে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে নিহত ১
ছবি প্রতিনিধি।

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের একটি বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের টাঙ্গাইল–জামালপুর মহাসড়কের চারাভাঙ্গা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা একজনের মরদেহ ও অপর আরেকজনকে জীবিত উদ্ধার করে ধনবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সংবাদ পেয়ে অতি দ্রুত ধনবাড়ী থানা পুলিশ সদস্যেরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

বিজ্ঞাপন

পরে জানা যায় ,উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. জাকিরুল ইসলাম (২৭) জামালপুর জেলার,সরিষাবাড়ী থানার ফুলবাড়িয়া গ্রামের মোঃ শুক্কুর আলীর ছেলে ও নিহত মোছা. নাসিমা আক্তার (২০) বান্দরবান জেলারআলী কদম থানার ২ নং আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর মেয়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, চারাভাঙ্গা ব্রিজটির দুই পাশে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD