Logo

সুন্দরবনে শিকারীর ফাঁদে আটক রয়েল বেঙ্গল টাইগারটি প্রায় ২৪ ঘন্টা পরে উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
৪ জানুয়ারি, ২০২৬, ২১:১৪
সুন্দরবনে শিকারীর ফাঁদে আটক রয়েল বেঙ্গল টাইগারটি প্রায় ২৪ ঘন্টা পরে উদ্ধার
ছবি প্রতিনিধি।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকির খাল এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে বনবিভাগ।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাঘটিকে অজ্ঞান করে উদ্ধার করা হয়।

বনবিভাগ জানায়, শনিবার (৩ জানুয়ারি) দুপুরে শিকারিদের ছিটকা ফাঁদে আটকে পড়ে বাঘটি। খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থল ঘিরে রাখে। রবিবার সকালে ঢাকা থেকে আসা বনবিভাগের বিশেষজ্ঞ দল উদ্ধার কার্যক্রম শুরু করে। ট্যাংকুলাইজার গান দিয়ে গুলি করে বাঘটিকে অজ্ঞান করা হয় এবং পরে খাঁচাবন্দী করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, উদ্ধার হওয়া মেয়ে বাঘটির বাম পায়ে আঘাত রয়েছে। এ কারণে চিকিৎসার জন্য তাকে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার কার্যক্রম তদারকি করেন খুলনার বন সংরক্ষক (সিএফ) মো. ইমরান আহমেদ ও সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, গাজীপুর সাফারি পার্ক থেকে আসা বিশেষজ্ঞ দল উদ্ধার কাজে অংশ নেয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD