Logo

কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির: কানায় কানায় পূর্ণ সমাবেশ মাঠ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০
কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির: কানায় কানায় পূর্ণ সমাবেশ মাঠ
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার সফরে যাচ্ছেন। তাকে ঘিরে পৌর শহরের বাহারছড়ার মুক্তিযোদ্ধা (গোলচত্বর) মাঠে আয়োজিত জনসভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

মাঠে নির্মিত মঞ্চে ইতোমধ্যে ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা অবস্থান নিয়েছেন। উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াত নেতাদের পাশাপাশি জোটভুক্ত অন্যান্য দলের নেতারাও বক্তব্য দিচ্ছেন। আয়োজকরা জানান, জনসভাকে ঘিরে আগেই বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেন, জনসভার জন্য কক্সবাজারের বড় ভেন্যু নির্বাচন করা হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভা পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় শীর্ষ নেতারা নির্বাচনি ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান প্রথমে মহেশখালীতে একটি জনসভায় যোগ দেবেন। পরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠের সমাবেশে অংশ নেবেন। কক্সবাজারের কর্মসূচি শেষে তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায় যোগ দিয়ে সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD