Logo

ধানের শীষকে বিজয়ী করতে লন্ডন থেকে মৌলভীবাজারে বিএনপির ১৫ সদস্য

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৮
ধানের শীষকে বিজয়ী করতে লন্ডন থেকে মৌলভীবাজারে বিএনপির ১৫ সদস্য
ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে লন্ডন থেকে দেশে এসেছেন সেন্ট্রাল লন্ডন বিএনপির ১৫ সদস্য।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) দলটির সাধারণ সম্পাদক জুয়েল আহমদের নেতৃত্বে তাঁরা মৌলভীবাজারে পৌঁছান।

সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। আগতদের অনেকেই দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর পর দেশে ফিরেছেন নিজ নিজ এলাকার ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া সম্পাদক ও সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শেখ শামসুদ্দীন আহমেদ শামীম এবং সহসভাপতি আশরাফুল ইসলাম হীরা।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দকে স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন সিলেট–গোলাপগঞ্জ–বিয়ানীবাজার (৬) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এমরান আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক সালেহ গজনবি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকস, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালিহীন করিম চৌধুরীসহ স্থানীয় ও প্রবাসী বিএনপির বহু নেতাকর্মী।

এ সময় নেতৃবৃন্দ ফুল দিয়ে লন্ডন থেকে আগত বিএনপি সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁরা জানান, নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD