Logo

কুষ্টিয়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি- জামায়াত সংঘর্ষ, আহত ১০

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৮
কুষ্টিয়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি- জামায়াত সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলার মাসিলিয়া বাজারে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ও জামায়াত সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে খাইরুল হাসান রিন্টু, নিজাম উদ্দিনসহ আরও একজন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের কয়েকজন নেতা-কর্মী মাসিলিয়া বাজারে এক ব্যক্তির কাছে ভোট চাইতে গেলে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং জামায়াতকে ভোট দেবেন না বলে স্পষ্টভাবে জানান। এতে জামায়াত নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উভয় পক্ষ মীমাংসা বৈঠকে বসেন। এরমধ্যেই উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেই। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ লাঠি সোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমবেশি ১০ জন আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করেছেন।

বিজ্ঞাপন

জামায়াত নেতারা বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার হোক।

খোকসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় উভয় পক্ষের মামলার কোনো খবর পাওয়া যায়নি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD