Logo

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

আটক দুজন হলেন— লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী আলেয়াপুর এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়। এ সময় ইমরান ও সজিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং একটি বিপি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD