Logo

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৭
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
ছবি: প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদ, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মোড়ে তারা সড়কে বসে অবস্থান নেন। এতে ঢাকা–সিলেট মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলা এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তারা এ হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালনার দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের কোনো ঘোষণা পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD