Logo

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৫
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
ছবি: সংগৃহীত

সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়। এর অবস্থান ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে।

বিজ্ঞাপন

ভূমিকম্পের সময় সিলেট নগরী ও আশপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হলেও তা স্বল্পস্থায়ী ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD