Logo

বিএনপি-এনসিপির রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৩

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৭
বিএনপি-এনসিপির রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৩
প্রতীকী ছবি।

পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপি প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা গেছে, রাস্তার উপর টাঙানো নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

সংঘর্ষের খবর পেয়েই এনসিপি (১১ দলীয় জোট) প্রার্থী সারজিস আলম ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD