Logo

ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় পৃথক দুই দুর্ঘটনায় আহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৭
ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় পৃথক দুই দুর্ঘটনায় আহত ৩
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ফুটওভারব্রিজের কাছে পৃথক দুই দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোরের দিকে। ঢাকামুখী লেনে একটি ফলবোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১৩৪৪৩) ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের দুই যাত্রী ও ট্রাকের হেলপার আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই কারণে কিছুক্ষণের জন্য হাইওয়ে লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

দ্বিতীয় দুর্ঘটনা ঘটে বুধবার দিবাগত রাতে। হাঁসাড়া ফুটওভারব্রিজের সামান্য ডান পাশে বিকল একটি বাসকে (ঢাকা মেট্রো ছ-১১০৫৩৩) রশি দিয়ে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯৩৭৪৮) পিছন থেকে ওই বাসটিকে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে ফলবোঝাই ট্রাকটি কয়েকটি টুকরো হয়ে যায়। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হক জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD