Logo

পাবনায় ডিবি পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৬
পাবনায় ডিবি পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুইটি অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালিয়ে শাহিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি এসএলআর, একটি বিদেশি রাইফেল এবং একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিককেও আটক করা হয়।

একই দিনে, ডিবি পুলিশের অন্য একটি দল মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে মানিকনগর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৩১ রাউন্ড গুলি জব্দ করে।

বিজ্ঞাপন

দুইটি পৃথক মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD