Logo

গণনা শেষে সেই জামায়াত নেতার কাছ থেকে উদ্ধার ৭৪ লাখ টাকা

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৫
গণনা শেষে সেই জামায়াত নেতার কাছ থেকে উদ্ধার ৭৪ লাখ টাকা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার গণনা শেষ হয়েছে। গণনা শেষে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া অর্থের বৈধতা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছানোর পর তার বহন করা ব্যাগ তল্লাশি করে নগদ এই টাকা উদ্ধার করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD