Logo

জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫০
জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট উপজেলায় একটি মৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ ও জিআই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের আল বাশারাত মৎস্য প্রজেক্টে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে গন্ধক, মইনজাল, ফুয়েল পেপার, সিলেকশন পাথর, দুই শতাধিক খালি জর্দার কৌটা এবং শতাধিক জিআই পাইপ।

মৎস্য প্রজেক্টটির মালিক ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে কিছু ব্যক্তি বস্তা নিয়ে ওই প্রজেক্টে যাতায়াত করছিলেন। বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে কয়েকজন এসে বস্তাভর্তি কিছু মালামাল নিয়ে যান। এতে সন্দেহ হলে এলাকাবাসী পরিত্যক্ত একটি ভবনে গিয়ে বিস্ফোরক তৈরির উপকরণ দেখতে পান। পরে থানায় খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সরঞ্জামগুলো উদ্ধার করে।

তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান দাবি করেছেন, ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্র। তার অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্থানীয় এক সাবেক ইউপি সদস্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে জিআই পাইপসহ বিভিন্ন বিস্ফোরক উপাদান উদ্ধার করেছে। এগুলো ককটেল তৈরির উপকরণ কি না, তা বিশেষজ্ঞ পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবে না। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD