Logo

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট

profile picture
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১২
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনা ঘটে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD