Logo

শরীয়তপুরের সাড়ে সাত লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৯
শরীয়তপুরের সাড়ে সাত লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতাকে সাড়ে সাত লাখ টাকাসহ আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন কাগজপত্রও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নড়িয়া উপজেলার পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাস্টার গোলাম মোস্তফা নামের ওই নেতাকে আটক করা হয়। তিনি জামায়াতের স্থানীয় নেতা হিসেবে পরিচিত।

প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া অর্থ ও অন্যান্য আলামতের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD