Logo

কুড়িগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৫
কুড়িগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা
ছবি: প্রতিনিধি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, আরডিসি শেখ মাহবুবে সোবহানী, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সমাজসেবার উপপরিচালক হুমায়ুন কবির, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে বি.এম কুদরত-এ-খুদা জানান, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবস উদযাপনের কর্মসূচি শুরু হবে। এছাড়া আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকল অনুষ্ঠান সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD