Logo

বিদ্যালয়ে নেই শহীদ মিনার, ছবি টানিয়ে শ্রদ্ধা নিবেদন

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৩
বিদ্যালয়ে নেই শহীদ মিনার, ছবি টানিয়ে শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদরের কমলছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে থেমে থাকেননি শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের প্রতিকৃতি টানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো এখানে স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়নি। এর ফলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে শিক্ষার্থীরা যথাযথভাবে শ্রদ্ধা জানাতে পারছেন না।

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অস্থায়ীভাবে শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা জানান। এ বছরও সেই প্রথা পালিত হয়েছে। বারান্দায় শহীদ মিনারের একটি বড় ছবি টানিয়ে তার সামনে একটি টেবিল সাজানো হয়, ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। শিক্ষার্থীরা খালি পায়ে প্রভাতফেরি করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, যদি একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব হবে। এটি শুধু স্মৃতির নয়, শিক্ষারও অংশ হবে।

এ বিদ্যালয়টি এলাকায় প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা মনে করছেন, শহীদ মিনারের স্থাপনা এখন সময়ের দাবি, যাতে ভবিষ্যৎ প্রজন্মও ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ গভীরভাবে উপলব্ধি করতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD