Logo

ঝিকরগাছায় নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা

profile picture
বিশেষ প্রতিবেদক
ঝিকরগাছা, যশোর
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৯
ঝিকরগাছায় নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা
ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা-চৌগাছা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ-কে স্বাগত জানিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ঝিকরগাছা উপজেলা শাখা।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত এমপিকে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “আমি এই আসনের মানুষের শাসক নয়, খাদেম হিসেবে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, মানুষ যে আস্থা হারিয়ে ফেলেছে, সেই আস্থা পুনরুদ্ধারে তিনি কাজ করবেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নবনির্বাচিত এমপি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা সহজ হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে হতাহতের ঘটনা ঘটতে পারে, তবে ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রেজাউল করীম। এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, চৌগাছা উপজেলা জামায়াতের আমীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেবি/এসআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD