Logo

নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২২
নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এক বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ছিনতাইয়ের শিকার রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি জানান, সকালে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা টাকা-পয়সা দিতে বলে। পরে তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা নিয়ে নেয় তারা।

রনির ভাষ্য, ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায় এবং যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD