Logo

রমজানে লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রি

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩০
রমজানে লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রি
ছবি: সংগৃহীত

পবিত্র রমজানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর পৌর শহরের ট্যাফিক চত্বরে অস্থায়ী এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনানসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিক্রয়কেন্দ্রে দেখা গেছে, টমেটো প্রতি কেজি ৩৫ টাকা, বেগুন ৬০, পেঁয়াজ ৪৫, লেবু ৩০ টাকা, আলু ২০, মিষ্টি কুমড়া ৩০ এবং শসা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে খুচরা বাজারে একই পণ্য কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

দেনায়েতপুর এলাকার ক্রেতা ফারুক মিজি জানান, বাজারের তুলনায় কম দামে সবজি পেয়ে উপকৃত হয়েছেন। তার মতে, প্রতিটি পণ্যে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে। এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে সাধারণ মানুষের জন্য তা আরও সহায়ক হবে।

উদ্যোক্তা মাহফুজুর রহমান হৃদয় বলেন, রমজানজুড়ে এই কার্যক্রম চলবে। দ্রব্যমূল্যের চাপে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ বিপাকে রয়েছেন—তাদের স্বস্তি দিতেই মাসব্যাপী ন্যায্যমূল্যে সবজি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD