Logo

যশোরে এক হাজার পিস ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৫
যশোরে এক হাজার পিস ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক
ছবি: প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের একটি বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতের নাম নাসিমা বেগম (৪৫)। তিনি দৌলতপুর থানার মানিকতলা মেইনরোড এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কোতোয়ালী মডেল থানার অধীন চাঁচড়া ইউনিয়নর তপস্বীডাঙ্গা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের দক্ষিণ পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামের একটি বাসে তল্লাশি করা হয়।

বাসটির ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা নাসিমা বেগমের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD