Logo

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চত্বরে গাছ রোপণ করলেন ইউএনও

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চত্বরে গাছ রোপণ করলেন ইউএনও
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কাট বাদাম গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়েরা বেগম সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মনিরুল হক ফারুক রেজা, প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুল আলমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃক্ষরোপণ শেষে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD