Logo

দীর্ঘ বিরতির পর চালু হলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮
দীর্ঘ বিরতির পর চালু হলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়
ছবি: সংগৃহীত

মাগুরা জেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিয়া এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় যুবলীগ নেতা শামীম মিয়ার নেতৃত্বে কার্যালয়টি খুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

কার্যালয় পুনরায় চালুর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার সৃষ্টি হয়।

দীর্ঘ বিরতির পর কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। উপস্থিতরা এটিকে সংগঠনকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তাদের ভাষ্য, কার্যালয় চালু থাকায় নিয়মিত বৈঠক, সাংগঠনিক আলোচনা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ধারাবাহিক সাংগঠনিক তৎপরতা চালানো হবে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, কার্যালয় পুনরায় খোলায় এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD