Logo

লাকসামে ট্রাকচাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
লাকসাম, কুমিল্লা
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৬
লাকসামে ট্রাকচাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু
ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার খিলা উত্তর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের প্রায় ১০–১৫ মিনিট আগে উত্তরদা ইউপির রাজাপুর মাজার গেইট সংলগ্ন সড়কের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯০০৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন, মোছা. জাহানারা বেগম (৬৫), স্বামী: মরহুম মোবারক হোসেন (মুব্বা মিয়া), বাড়ি: মরহুম মোবারক হোসেনের বাড়ি, লাকসাম উপজেলা। মোছা. আনোয়ারা বেগম (৭০), স্বামী: মরহুম আবুল খায়ের, বাড়ি: গাজিমুড়া চাড়াবাড়ী, লাকসাম উপজেলা। তিনি নিহত জাহানারা বেগমের বড় বোন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজের চেষ্টা করেন। তবে দুই নারীই ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD