Logo

দেড় বছর পর চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন আ. লীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৫ মার্চ, ২০২৬, ১৮:০০
দেড় বছর পর চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন আ. লীগ নেতা
ছবি: সংগৃহীত

মামলা সংক্রান্ত জটিলতায় অপসারিত হওয়ার প্রায় দেড় বছর পর আদালতের রায়ে আবারও চেয়ারম্যানের দায়িত্বে ফিরেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে এসে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। এ সময় পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান–২ দায়িত্ব পালন করছিলেন। তবে উচ্চ আদালতের রিট আদেশের পরিপ্রেক্ষিতে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ছৈয়দ আলম পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

দায়িত্ব ফিরে পেয়ে ছৈয়দ আলম বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আদালতের রায়ের মাধ্যমে আবার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এবং আগের মতোই ইউনিয়নের মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবেন।

এর আগে একটি মামলা চলমান থাকায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেই সময় প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছৈয়দ আলম চেয়ারম্যান নির্বাচিত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD