Logo

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
৩১ মার্চ, ২০২৬, ১৬:১১
বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম
ফাইল ছবি।

বরগুনা জেলা বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিক নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

নিযুক্ত প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার আধিপত্য বিস্তারের কারণে দলটির একটি পক্ষ সামান্য ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর কাছে হেরে যায়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD