Logo

শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি করলেন পুত্রবধূ

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২২ এপ্রিল, ২০২৬, ১৬:৪৬
শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি করলেন পুত্রবধূ
ছবি: প্রতিনিধি

যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে গলা কেটে হত্যার পর মরদেহ বস্তায় ভরে লুকিয়ে রাখার অভিযোগে এক পুত্রবধূকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে গলা কেটে হত্যার পর মরদেহ বস্তায় ভরে লুকিয়ে রাখার অভিযোগে এক পুত্রবধূকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত সকিনা বেগম (৬০) ওই এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার সময় শহিদুল ইসলামকে তার স্ত্রী মরিয়ম খাতুন বাইরে থেকে খাবার খেতে বলেন এবং জানান, তার মা বাইরে গেছেন। রাতে বাসায় ফিরে মায়ের খোঁজ করলে একই কথা পুনরাবৃত্তি করেন মরিয়ম। এতে সন্দেহ হলে শহিদুল থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

বিজ্ঞাপন

পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম ও তার বোন শাহিদা বেগম মরদেহটি তাদের মায়ের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম খাতুন দা দিয়ে কুপিয়ে শাশুড়িকে হত্যা করেন। পরে মরদেহ বস্তায় ভরে লুকিয়ে রাখেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা দা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD