Logo

বীরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা

profile picture
উপজেলা প্রতিনিধি
বীরগঞ্জ, দিনাজপুর
১৯ মে, ২০২৬, ১৪:২২
বীরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বমন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহাদ আলী মন্ডল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য প্রদান, নামজারি, খাজনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD