Logo

চিরকুটে ‘মিস ইউ’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ মে, ২০২৬, ১৮:০৪
চিরকুটে ‘মিস ইউ’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক
ছবি প্রতিনিধি।

‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’ এমন হৃদয়বিদারক বার্তা লিখে চিরকুট ফেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার সঙ্গে থাকা একটি পরিচয়পত্র থেকে নিহতের নাম সুনীল রবি দাস বলে জানা গেছে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের মাঝুখান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক রেললাইন ধরে অন্যান্য পথচারীদের সঙ্গে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে প্রথমে তিনি লাইন থেকে নিচে নেমে যান। পরে হাতে থাকা একটি চিরকুট রেললাইনের পাশে ফেলে হঠাৎ দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD