মুন্সীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে ইউএনও’র হুইলচেয়ার বিতরণ

মুন্সীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ) মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে এ হুইলচেয়ার তুলে দেন মো. মাসুদুর রহমান।
বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীর দৈনন্দিন চলাচল সহজ করা এবং তার শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়। হুইলচেয়ার পাওয়ার ফলে শিক্ষার্থীটি এখন থেকে আরও স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে এবং নিয়মিতভাবে পাঠদানে অংশ নিতে পারবে বলে আশা করা হচ্ছে।
হুইলচেয়ার গ্রহণের পর শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে। এ সময় সে দুই হাত তুলে এই মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্ট ইউএনওর জন্য দোয়া করে বলে জানা যায়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে আরও উৎসাহিত করবে।








