Logo

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
২৩ জুন, ২০২৬, ১৩:০৩
শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ। এর আগে সোমবার গভীর রাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আজের্ন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখেন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। এরপর খেলা শেষে তারা চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কার্যালয়ের বাইরে ফেলে দেয়। বিষয়টি টের পেলে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। বিষয়টি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে উপজেলা নেতাকর্মী ও পুলিশকে জানায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন চেয়ার ও ফ্যাস্টুনের কিছু অংশে পুড়ে গেছে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে ঘটনার খবর পেয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রাজনৈতিক প্রতিপক্ষের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হবে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD