রুহিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে রুহিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—রুহিয়া থানার মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিন পাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বসতবাড়ির গোয়ালঘরের সামনের উঠানে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামাল জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








