Logo

মাদক-দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: এমপি বাবুল

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৪ জুলাই, ২০২৬, ২০:২১
মাদক-দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: এমপি বাবুল
ছবি প্রতিনিধি।

লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, মাদক ও দারিদ্রমমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। বেকার হাতকে দক্ষকর্মীর হাতে পরিনত করতে আমরা বিনামুল্যে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন দেয়ার কার্যক্রম শুরু করেছি। এতে তারা নিজেরা যেমন স্বালম্বী হবেন তেমনি দেশের অর্থনীতিতে অবদান রাখবেন।

বিজ্ঞাপন

শনিবার(৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, মাদক ছেড়ে যুবকদের খেলার মাঠে নিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। সুস্থ্য দেহ সুস্থ্য মন গঠনে তরুন যুবকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেয়া হয়েছে। তারা খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিবে।

বিজ্ঞাপন

আদিতমারী উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ১৩জন হতদরিদ্র প্রশিক্ষক বেকার নারীকে সেলাই মেশিন, ১১জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ৬৭ জন কৃষককে স্প্রে মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৯টি ফ্যান, বিভিন্ন বিদ্যালয়ের ড্রাম সেট ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।

এসব বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গুঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব, সহ বিএনপি'র বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD