Logo

বরিশালে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
১৩ জুলাই, ২০২৬, ১৩:২৯
বরিশালে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়
ছবি: প্রতিনিধি

বরিশাল সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর যাত্রাপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে অবস্থান নেন তাঁরা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬টার পর সড়কপথে তিনি গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়কের পাশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সকাল সাড়ে ৬টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন চৌধুরী বলেন, এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের এলাকার ওপর দিয়ে বরিশাল যাবেন। তাঁকে দেখার জন্য আমরা এখানে এসেছি। অনেক নেতা-কর্মীও তাঁকে একনজর দেখতে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচর অতিক্রম করে বরিশাল যাবেন। এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাঁকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। ভোর থেকেই শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD