Logo

পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৪ আগস্ট, ২০২৬, ১৪:৪৫
পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD