Logo

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৯ আগস্ট, ২০২৬, ১২:৩০
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দলের সদস্যরা তাদের গতিরোধের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন।

এ সময় তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, তারা মিয়াসহ ওই যুবকেরা ভারতীয় নাসির পাতার বিড়ি আনতে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD