Logo

সিলেটে একই বাসা থেকে তিন মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১২ আগস্ট, ২০২৬, ১২:২২
সিলেটে একই বাসা থেকে তিন মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত। নিহতরা হলেন-আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD