Logo

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে পুলিশের প্রস্তুতি সভা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৭ আগস্ট, ২০২৬, ১৯:৩৩
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে পুলিশের প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদা, শান্তি ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রামে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিএমপি কমিশনার অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের নেতারাও মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD