চন্দনাইশে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড় পাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য জশনে জুলুছ ও ঈদে মিলাদুন্নবী (ﷺ) র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ আগস্ট) চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ জুলুছ বের হয়। জুলুছে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ সৈয়দ হাসান আযহারী। প্রধান মেহমানের বক্তব্যে তিনি বলেন, নূর নবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর আগমন বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। মহানবীর (ﷺ) আদর্শ অনুসরণ ও অনুকরণেই রয়েছে মানবজাতির ইহকাল ও পরকালের প্রকৃত শান্তি ও মুক্তি।
জুলুছটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।








