Logo

কুড়িয়ে পাওয়া দেড় লাখ টাকার স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন হানিফ

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
৯ অক্টোবর, ২০২৬, ২০:৩৪
কুড়িয়ে পাওয়া দেড় লাখ টাকার স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন হানিফ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় কুড়িয়ে পাওয়া প্রায় এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আবু হানিফ মিয়া নামের এক আনসার সদস্য। তাঁর এ সততার প্রশংসা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ৭৩ বছর বয়সী জানোকি চাকমার হাতে স্বর্ণালংকারগুলো ফিরিয়ে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী বাজারে ইয়াকুব আলীর চায়ের দোকানের সামনে একটি ব্যাগে দুই জোড়া সোনার কানের দুল পড়ে থাকতে দেখেন আবু হানিফ মিয়া। স্বর্ণালংকারগুলো পাওয়ার পর নিজের কাছে রেখে না দিয়ে প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন তিনি। দীর্ঘ প্রচেষ্টার পর মালিকের পরিচয় শনাক্ত করে শুক্রবার দুপুরে অলংকারগুলো ফিরিয়ে দেন।

দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া মূল্যবান স্বর্ণালংকার ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জানোকি চাকমা। হারানো সম্পদ ফিরে পাওয়ার আনন্দ ভাগাভাগি করতে তিনি অসহায় মানুষের সহায়তায় কিছু টাকা দান করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আনসার সদস্য আবু হানিফ মিয়া বলেন, স্বর্ণালংকারগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি আনন্দিত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD