Logo

দুদিন ধরে নিখোঁজ, পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
১৩ অক্টোবর, ২০২৬, ২২:১৪
দুদিন ধরে নিখোঁজ, পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মাইশা আক্তার নামে ১৩ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (১১ অক্টোবর) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাইশা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বাড়ির পাশের পুকুরে শিশুটি পড়ে যেতে পারে—এমন সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে তল্লাশি শুরু করে।

রবিবার দিনভর পুকুরে তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর দুদিন পর মঙ্গলবার বিকেলে ওই পুকুরে মাইশার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD