আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের কারণে সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর কার্যালয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্রের আওতাধীন জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের জন্য সংশ্লিষ্ট ফিডারগুলোতে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাজ সেরে রাখা এবং বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।







