Logo

‘আমি আর শ্বাস নিতে পারছি না’, আটকেপড়া সাংবাদিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০০
‘আমি আর শ্বাস নিতে পারছি না’, আটকেপড়া সাংবাদিক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা এই অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

ঘটনার পর ভবনের ভেতরে বহু সংবাদকর্মী আটকা পড়েন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

বিজ্ঞাপন

ডেইলি স্টার ভবনে আটকা পড়া প্রতিষ্ঠানটির সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।

ডেইল স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েছেন। সবাই ছাদে গিয়ে উঠেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD