Logo

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:১১
ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, “আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “হাদির রক্ত বৃথা যেতে দেবো না”, “লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগছে”। বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশাপাশে বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

বিজ্ঞাপন

এছাড়া, শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী ও সমর্থকরাও। একই সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তারা সেখানে অবস্থান নেন এবং হত্যাকারীদের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা যান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD