Logo

জরুরি গণবিজ্ঞপ্তি জারি করল ডিএমপি, যা রয়েছে নির্দেশনায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৬
জরুরি গণবিজ্ঞপ্তি জারি করল ডিএমপি, যা রয়েছে নির্দেশনায়
ছবি: সংগৃহীত

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-সহ কিছু অঞ্চলে সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা এবং জনশৃঙ্খলা রক্ষার কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই বিশেষ নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে নির্দেশনা কার্যকর হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারার অধীনে এই আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রধান এলাকা ও সংলগ্ন অঞ্চলগুলো হলো- বাংলাদেশ সচিবালয় ও তার পার্শ্ববর্তী এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং সংলগ্ন এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকা এবং কাকরাইল মসজিদ ক্রসিং ও অফিসার্স ক্লাব ক্রসিংয়ের মধ্যবর্তী অঞ্চল।

এই এলাকাগুলোতে কোনো ধরণের সভা, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

ডিএমপি সূত্রে জানা গেছে, সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে, এই নির্দেশনা মেনে চলতে। পাশাপাশি, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD