Logo

তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৭
তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ সম্প্রতি গুলশান থানার অন্তর্ভুক্ত শাহজাদপুর, বাশতলা ও গুলশান ডিপ্লোমেটিক এরিয়ায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম কলিমের নেতৃত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে নেতা-কর্মীরা এলাকায়-এলাকায় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রচারণার সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

গণসংযোগে উপস্থিত নেতারা বলেন, ঢাকা-১৭ আসনের উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য। জনসম্পৃক্ত এই প্রচারণার মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে, যা নির্বাচনী প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের গণসংযোগ কর্মসূচি আগামীদিনেও ঢাকা-১৭ আসনের অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চ ও মধ্যস্তরের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বিশেষভাবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম হান্নান, মোঃ মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, রাজু আহম্মেদ শাহ, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, সুব্রত পাল, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মোঃ মাহাবুব আলম, মোঃ আলাউদ্দিন, কমর উদ্দিন, রোজিনা বেগম, রতনা বেগম, আব্দুল আলিম ও মোঃ আঃ কাদেরসহ অসংখ্য নেতৃবিন্দ।

সংগঠনটি বলেছে, ঢাকা-১৭ আসনের ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ ও জনসম্পৃক্ত প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের মন জয় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD