Logo

ব্যাংক কর্মকর্তার নাক ফাটাল ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৩
ব্যাংক কর্মকর্তার নাক ফাটাল ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই এক্সিম ব্যাংকের এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, হামলার ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার নাক ফেটে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্যক্তিগত ও পেশাগত বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত। কথাবার্তার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের ওই প্রার্থী ক্ষিপ্ত হয়ে এক্সিম ব্যাংকের ম্যানেজারের ওপর হামলা চালান। এতে ব্যাংক কর্মকর্তার নাক ফেটে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থলে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালেদুজ্জামান উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। হামলার পর আহত ব্যাংক কর্মকর্তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযুক্ত প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে দলীয় পর্যায় থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচনের পরিবেশে একজন প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতি ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD