Logo

ঢাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৯
ঢাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন দুই সন্তান ও তাদের মা-বাবা।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা জানিয়েছেন পরিবারটি ঋণজনিত সমস্যায় পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আত্মহত্যা ঘটতে পারে।

বিজ্ঞাপন

ওসি আলমগীর জাহান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD