Logo

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১২:০১
বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করেছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা এই মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে ভোর ৫টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর সকাল ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নেভানোর কাজে অংশ নেয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD