বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক এর যোগদান

মো. রুহুল আমিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ৫ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।
বিজ্ঞাপন
মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মো. রুহুল আমিন ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
দীর্ঘ ৩২ বছরের বেশি কর্মজীবনে তিনি জাপান, ভিয়েতনাম ও অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।








